শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকল্পধারার মাহী ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে দুদকের তলব

ইসমাঈল ইমু: [২] বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফা হক লোপার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের প্রধান কার্যালয় থেকে সম্পদের হিসাব চেয়ে পৃথক নোটিশ দেওয়া হয়েছে বলে সোমবার সংস্থাটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

[৩] সাবেক রাষ্ট্রপতি ড. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

[৪] এর আগে ২০১৯ সালের ২৫ আগস্ট দুদকের জিজ্ঞাসাবাদে মাহী বি চৌধুরী দাবি করেছিলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুযোগ নেই, অর্থপাচারেরও সুযোগ নেই। বাংলাদেশের বাইরে যদি আমার কোনো আয়-ব্যয় থাকে তা বৈধ আয় থেকেই হয়েছে। একই অভিযোগে তলব করা হলেও হাজির হননি মাহী বি চৌধুরীর স্ত্রী লোপা।

[৫] মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ২০১৯ সালের জুন মাসে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ