শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফখরুলের বাসায় হামলার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

মনিরুল ইসলাম: [২] ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

[৩] সোমবার ১২ অক্টোম্বর বিকালে উত্তর বিএনপির দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] এতে বলা হয়েছে , দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক ফুল ইসলাম, নাজিম উদ্দিন দেওয়ান, আমানউল্লাহ, মোখলেছ, আমজাদ হোসেন, তাইজুল ইসলাম, নূর মোহাম্মদ, এম এ হান্নান মিলন, মতিউর রহমান মতি, তাইজুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল কাদের স্বপন, হারুনুর রশিদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর (উত্তর) বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়