শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ অক্টোবর থেকে দেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা

সুজিৎ নন্দী : [২] আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্ত থেকে ফিরে না এলে, কিংবা এ সমস্যার সমাধান না হলে আগামী রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হবে বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব।

[৩] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।

[৪] বক্তারা বলেন, ডিএসসিসি বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের কারণে গত দুই মাসে রাজধানীর মগবাজার, সায়দাবাদ, জিরো পয়েন্টে, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ কোটি টাকার ক্যাবল সংযোগ দিতে হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ক্যাবল টিভি অপারেটর ব্যবসায়ীরা।

[৫] বক্তারা আরো জানান, যোগাযোগ পযুক্তি ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে শিক্ষা ও চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বেশকিছু গুরুত্বপূর্ণ খাতে ইন্টারনেট কার্যকর ভূমিকা রাখছে। এর মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে ভিডিও কনফারেন্স, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, অনলাইনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়, বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা নিচ্ছেন গ্রাহকরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের কারণে আজ গ্রহকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ