শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য মূল্যবোধ সমস্যায় পড়ে : খামেনেয়ী

রাশিদুল ইসলাম : [২] ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমস্যার সম্মুখীন হয়। তিনি সোমবার সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা সমাপনী ভাচুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন। ফারস

[৩] খামেনেয়ী বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর আরও অনেক দায়িত্ব রয়েছে। জনগণের সেবা করা সশস্ত্র বাহিনীর অন্যতম বড় দায়িত্ব। করোনা মহামারী মোকাবেলায় সশস্ত্র বহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে বলে তিনি জানান।

[৪] আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বাঁধ ও শোধনাগার নির্মাণসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতা দেওয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

[৫] করোনা মহামারী মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, সশস্ত্র বাহিনী মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবেলা এবং ত্রাণ তৎপরতায় ব্যাপক সহযোগিতা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়