শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় দুজন গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটি ঢাবি শাখার সহ-সভাপতি মো নাজমুল হুদা। তবে এর আগে চারজনকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে এমন অভিযোগ করেছিল স্বজন ও সংগঠনের নেতারা।

[৩] সোমবার দুপুরে লালবাগ জোনের ডিসি রাজিব আল মাসুদ বলেন, রোববার দুপুরে রাজধানী থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

[৪] সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী গ্রেপ্তারকৃত ওই দুজনসহ ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। পরে ওই শিক্ষার্থী লালবাগ, কোতোয়ালি এবং শাহবাগ থানায় নারী ও শিশু এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়