শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯-এ ফোন পেয়ে ২০ মিনিটে চোরাই গাড়ি উদ্ধার

ইসমাঈল ইমু : [২] গাড়ি চুরির অভিযোগে কবির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এক ব্যক্তি জানান যে, তার প্রাইভেটকার চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকার চুরির ঘটনাটি জানানো হয় ট্রাফিক কন্ট্রোল রুমে। সংবাদ প্রাপ্তির পরপরই ট্রাফিক তেজগাঁও বিভাগের সকল ট্রাফিক সদস্য প্রাইভেটকারটি উদ্ধারে তাদের তৎপরতা শুরু করেন।

[৩] বিজয় সরণি এলাকায় তখন দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট হুমায়ূন রশিদ। তিনি লক্ষ্য করলেন বিজয় সরণির ফ্লাইওভারের কাছে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের নাম্বারের সাথে হারিয়ে যাওয়া গাড়ির নাম্বারের মিল রয়েছে। তিনি সাথে সাথে গাড়ির চালককে গ্রেপ্তারসহ প্রাইভেটকারটি উদ্ধার করেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়