শিরোনাম
◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন ◈ হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ, বাড়ছে কৌতূহল ◈ চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে কাঁচা সবজির দাম দ্বিগুণ: দিশেহারা নিম্ন আয়ের মানুষ

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের হোসেনপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি কাঁচা বাজারে সবজির দাম দ্বিগুন বেড়ে যাওয়ায় হতাশায় ভুগছে খেটে খাওয়া সাধারণ মানুষ। করোনা ভাইরাসের অজুহাতে বাড়তি দামের কারণে কর্মহীন শ্রমজীবী মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়েছে।

[৩] সোমবার (১২ অষ্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও সবজির দাম বেড়েছে প্রতি কেজিতে ৩০-৫০ টাকা।গত কিছু দিন যাবত হোসেনপুর পৌর শহরের বাজার, হাজীপুর, রামপুর,আশুতিয়া এবং ঠাডাকান্দা বাজার সহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমনটা দেখা গেছে।

[৪] করলা এখন ৮০ /৯০ টাকা কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, কচুর মূঁখী ৬০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা, চিচিঙ্গা ৬০টাকা, চাল কুমড়া ৫০টাকা কেজি, পটল ৬০টাকা,৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বেগুন ৮০ টাকা, আলু ৫০ টাকা এবং লেবুর হালি ৩০/৪০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ বিক্রিতে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ২৪০ টাকা কেজি।

[৫] সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়লেও যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকায় কাচাঁ বাজার নিয়ন্ত্রণকারী ও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এসময় তারা আরো জানান, এমনিতে করোনা ভাইরাসের কারণে মানুষের দিন কাটছে অনেক কষ্টে। তার উপর দ্রব্যমূল্য ও কাঁচা সবজির দাম অসহনীয় থাকায় যেন মরার উপর খাড়ার ঘা।

[৬] সবজির দাম এক লাফে দ্বিগুন বাড়ার কারন জানতে চাইলে কাঁচামাল ব্যবসায়ীরা জানান, আগে হোসেনপুর উপজেলার আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ধরনের শাক-সবজি পাইকারী কিনে বিক্রি করায় এলাকার চাহিদা অনেকটা পূরণ হত । এখন উৎপাদন কম হওয়াতে ওই সব এলাকা থেকে বর্তমানে কোন কাঁচামাল আসছে না।

[৭] যার ফলে বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে বিক্রিও করতে হয় বেশি দামে।দেশের বিভিন্ন স্থানে সবধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে সে কারনে আমাদের বেশী দামে কিনতে হয়। তাই সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে।

[৮] করোনা ভাইরাসের কারনে পণ্য পরিবহণ খরচসহ অন্যান্য খাতেও ব্যয় বেড়েছে। তাই সব পণ্যেরই দাম কিছুটা বেড়েছে।এদিকে বাজার করতে আসা সাধারন মানুষ বলেন, এভাবে কাঁচাবাজারের দাম বৃদ্ধি পেলে খেটে খাওয়া দিন মজুর সহ নিম্ন আয়ের মানুষের সবজির বদলে শুধু নুন এবং পানি দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকতে হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়