শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর অধিকাংশ মার্কেটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, জোর করে সচেতনতা সৃষ্টি সম্ভব নয়: স্বাস্থ্যের এডিজি

লাইজুল ইসলাম: [৩] দুপুরে রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, চাঁদনীচকসহ বেশ ক’টি মার্কেটে গিয়ে দেখা গেছে বেশির ভাগ মানুষের মুখেই নেই মাস্ক।

[৪] গাউসিয়া মার্কেটের ব্যবসায়ী সোহেল বলেন, আমরা নিজেরা মাস্ক পরি ও কাস্টমারদের মাস্ক পরার জন্য বলি। বেশির ভাগ কাস্টমারই বিরক্ত হন মাস্ক পরার কথা বললে।

[৫] ঢাকা কলেজের উল্টোপাশে ফুটপাতের ওপরের হকার শাহীন বলেন, আমরা মাস্ক পরলে হাকডাক করতে পারি না। তবে কাস্টমারদের সঙ্গে কথা বলার সময় আমরা মাস্ক পরে কথা বলি।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, টিভি চ্যানেলগুলোতে রাতে টকশো হয় সেখানে কেউ মাস্ক পরেন না। এমনকি বিভিন্ন টিভিতে সংবাদে দেখানো নিউজগুলোতেও দেখা যায় শিক্ষিত মানুষগুলো মাস্ক পরছেন না। তাহলে সাধারণ মানুষের কথা বলে কি হবে।

[৭] ডা. নাসিমা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা আছে সবাই যাতে মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে কোনো ধরনের সেবা দেয়া হবে না এমন কথাও বলা হয়েছে।

[৮] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, যেখানো কোনো ক্ষেত্রেই নিরাপত্তা নেই সেখানে স্বাস্থ্য নিরাপত্তা সচেতনতা কোথার থেকে আসবে। আমরা নিরাপত্তা বলতে বাসায় তালা মারা বুঝি। তাই আমাদের নিজেদের সচেতনতা সৃষ্টি করতে হবে। এরজন্য পারিবারিক ভাবে বোঝাতে হবে স্বাস্থ্য নিরাপত্তা কি? সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়