শিরোনাম
◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ! ◈ ব‌্যাটার‌দের ব্যর্থতায় নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে পরাজ‌য়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু

ডেস্ক নিউজ: [২] রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতু ট্রাকসহ ভেঙে পড়েছে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চালায় বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় বালুভর্তি ট্রাকের ভেতরে আটকে পড়া এক হেলপারকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়।

[৪] ট্রাকের চালক নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়েন। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রাতেই গুরতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

[৫] বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়। উদ্ধার তৎপরতায় কাজ করে টাঙ্গাইল ও বাসাইলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাতেই এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকসহ গুরতর আহত এক হেলপারকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। সূত্র: জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়