শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি শিক্ষার্থী রাসেলের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী প্রতিবেশীর হামলার শিকার হয়েছে। রাসেল রহমান নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার দুপুরে ঝিলংজার ৯ নং ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে। তিনি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আহত শিক্ষার্থী রাসেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের বাড়ীর পার্শ্ববর্তী মৃত মকবুল মিস্ত্রির পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বসতভিটা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রবিবার দুপুরে বাড়ির উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যাপারে সামান্য কথা কাটাকাটি হলে পূর্ব শত্রুতার জের ধরে মকবুলের ছেলে মোঃ ইউনুস, মোঃ কবির, মোঃ শফি, মামুনসহ একদল বাড়ির ভেতরে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় তাদেরকে বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাসেলকে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান বলে জানান রাসেল।

রাসেল ও তার পরিবারের সকল চিকিৎসা ও আইনি সহায়তার ব্যাপারে সার্বিক দায়িত্ব ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বহন করবেন বলে জানান ওই চেয়ারম্যান।

টিপু সুলতান আরো বলেন, রাসেল ও তার পরিবার অত্যন্ত অসহায়। আমি তাকে সার্বিক সহযোগিতা করবো এবং সবসময় পাশে থাকবো। তবে অভিযুক্ত আসামিদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মকবুল মিস্ত্রির ৭ ছেলে এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যাচার চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, বিষয়টি আমরা জেনেছি।আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগপত্র জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সূত্র- ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ