শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী‌তে অস্ত্র-গু‌লি ও ইয়াবাসহ মাদক কারবা‌রি আটক

সুজন কৈরী: পুরান ঢাকার বংশা‌লের আবুল হাসনাত রো‌ডের এক‌টি বাসা থে‌কে অস্ত্র-গু‌লি ও ইয়াবাসহ ফারুক হো‌সেন (৪৪) না‌মের একজনকে আটক ক‌রে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর (ডিএন‌সি)। ‌রোববার সন্ধ্যায় আবুল হাসনাত রো‌ডের ৬ তলা বি‌শিষ্ট বা‌ড়ির চারতলায় অ‌ভিযান চালায়।

ডিএন‌সির গুলশান ও মোহাম্মদপুর সা‌র্কে‌লের সমন্ব‌য়ে গ‌ঠিত এক‌টির‌বি‌শেষ টিম। এ সময় বাসা থে‌কে ফারুক‌কে আটক করা হয়।
গুলশান সা‌র্কেলের প‌রিদর্শক এস এম শামসুল কবীর ব‌লেন, গোপন ত‌থ্যে অ‌ভিযান‌টি চালা‌নো হ‌য়ে‌ছে। অ‌ভিযানকা‌লে ফারুকের বাসায় তল্লা‌শি ক‌রে এক‌টি বি‌দে‌শি রিভলভার, ২৯ রাউন্ড গু‌লি, এক হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটক ব্য‌ক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।

‌ডিএন‌সির ঢাকা মে‌ট্রো উপ-অঞ্চ‌লের উত্তর বিভা‌গের উপ-প‌রিচালক (ডি‌ডি) মুকুল জ্যো‌তি চাকমা ব‌লেন, এটা এক‌টি বড় চ‌ক্রের কাজ। আটক ফারুক ওই চ‌ক্রের সদস্য। ঘটনার তদন্ত চল‌ছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আই‌নে দু‌টি পৃথক মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে। এর ম‌ধ্যে অস্ত্র মামলা‌টি পু‌লিশ‌কে তদ‌ন্তের জন্য অনু‌রোধ জানা‌নো হ‌বে এবং মাদক মামলা‌টি ডিএনসি তদন্ত কর‌বে।
এ‌দি‌কে ডিএন‌সির ঢাকা মে‌ট্রো উপ-অঞ্চ‌লের দ‌ক্ষিণ বিভা‌গের উপ-প‌রিচালক (ডি‌ডি) ‌মো. মানজুরুল ইসলাম ব‌লেন, রোববার সন্ধ্যায় ডিএন‌সির ম‌তি‌ঝিল সার্কে‌লের প‌রিদর্শক সুমনুর রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি দল যাত্রবাড়ী এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে‌ছে। আটক করা হ‌য়ে‌ছে খুরশিদা বেগম ওরফে খুশি (৪২) না‌মের একজন নারী‌কে। এ ঘটনায় সং‌শ্লিষ্ট থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়