শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা স্তম্ভ পর্ব-৩ এর কাজ ৫০ ভাগ শেষ: গণপূর্ত অধিদফতর

সুজিৎ নন্দী : [২] এরই মধ্যে গণপূর্ত অধিদফতর ১ লাখ ৭০ হাজার স্কয়ার ফুট গাড়ি পার্কিয়ের কাজ শেষ করেছে। বর্তমানে সাব স্টেশনের কাজ পুরোদমে চলছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) ১০৫ কোটি টাকার কাজ প্রায় শেষ পর্যায়ে। ঐতিহাসিক ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের মঞ্চ ও স্যারেন্ডার মঞ্চের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শিগগিরই কার্যাদেশ শুরু হবে।

[৩] ২৬৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া এ কাজ ডিসেম্বর মধ্যে শেষ হবার কথা। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, যে পরিমান অগ্রগতি হবার কথা ছিলো কোভিড-১৯ কারণে তা হয়নি। ধীরগতিতে কাজ চলছে। গণপূর্ত অধিদফতর কাজটির প্রথম ধাপ বাস্তবায়ন করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্থাানীয় সরকার মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আছে।

[৪] একাধিক সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়ণ করতে ফুলের মার্কেট ভেঙ্গে ফেলতে বলা হয়েছে। শাহবাগ থানা দ্রুত সরিয়ে ফেলার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। খুব শিগগিরই থানা সরিয়ে ফেলা হবে। তবে গণপূর্ত অধিদপ্তরের তাদের যে অংশের কাজ তা শেষ তা প্রায় শেষ পর্যায়ে।

[৭] বর্তমানে ফুলের মার্কেটের পেছন থেকে শাহবাগ থানার শেষ পর্যন্ত শিশুদের বিনোদনে জাতীয় শিশুপার্ক তৈরি হবে। পরিকল্পিত ভাবে স্থায়ী ভাবে ছোট ছোট ফুলের দোকান তৈরি হবে। যারা বর্তমানে ফুলের দোকান আছে তাদের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। শিশুপার্কটি তৈরির পরে এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

[৮] নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শওকত উল্লাহ বলেন, নতুন রাইড দিয়ে বিশ্বমানের শিশুপার্ক তৈরি হবে। নির্মাণকাজ শেষ হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ