শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিলুপ্তির হাত থেকে সামুদ্রিক প্রাণী রক্ষার আহ্বান জানিয়েছেন সাড়ে তিন শতাধিক বিজ্ঞানী

সিরাজুল ইসলাম: [২] যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলসহ ৪০টি দেশের বিজ্ঞানীরা চিঠিতে সই করেছেন। বিবিসি

[৩] শনিবার এ খোলা চিঠি বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাণিজগতের অর্ধেকের বেশি প্রজাতি সংরক্ষণের অভাবে বিলুপ্তির শঙ্কা দেখা দিয়েছে। বড় তিমিগুলোও নিরাপদে নেই। সমুদ্রে অতিরিক্ত দূষণ ও সমুদ্রসম্পদ অতিরিক্ত আহরণের কারণে আমাদের জীবদ্দশাতেই অনেক প্রাণীর বিলুপ্তি ঘোষণা করতে হবে।

[৪] ব্যতিক্রমধর্মী এ আন্দোলনের সমন্বয়ক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের ভিজিটিং রিসার্চ ফেলো ও হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ সামুদ্রিক বিজ্ঞানী মার্ক সিমন্ডস। তিনি বলেন, তিমি, ডলফিন, পোরপোস (ডলফিন সদৃশ সামুদ্রিক প্রাণী) খুবই বিপদে রয়েছে। এদের বাঁচাতে হলে পরিবেশ নিয়ন্ত্রণকারী ব্যক্তি, বিজ্ঞানী, রাজনীতিক ও জনগণকে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

[৫] সামুদ্রিক প্রাণীর জন্য হুমকি তৈরি করেছে প্লাস্টিক দূষণ, আশ্রয়স্থল বিনাশ, শিকার, জলবায়ু পরিবর্তন, জাহাজের সঙ্গে সংঘর্ষ ইত্যাদি। এখন পর্যন্ত সামুদ্রিক প্রাণীদের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হচ্ছে মাছ ধরার যন্ত্রপাতি ও জাল। অসতর্কতার কারণে অসংখ্য সামুদ্রিক প্রাণী এসব জাল ও যন্ত্রে ধরা পড়ছে। এই কারণে এক বছরে তিন লাখ তিমি, ডলফিন ও পোরপোসের মৃত্যু হয়েছে।

[৬] বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, নর্থ আটলান্টিক রাইট হোয়াইল প্রজাতির তিমি ও ভ্যাকুইটা প্রজাতির পোরপোস বিলুপ্তির বিষয়ে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। এই প্রজাতির মাত্র কয়েক শ’ তিমি বিশ্বে অবশিষ্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়