শিরোনাম
◈ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জি-মেইলের লোগো বদলে যাচ্ছে

ওমর ফারুক: [২] নতুন লোগোটিও দেখতে ঠিক আগের মতোই এম আকারের। তবে এতে থাকছে সংস্থার কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়ালো, তা আসলে গুগল ম্যাপস, গুগল ফটোস, ক্রোম ও গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ। সূত্র: জাগোনিউজ, ব্রেকিংনিউজ

[৩] একটি গবেষণা থেকে গুগল জানতে পারে, জি-মেইলে সেই লাল খাম আকারের লোগো অনেকেই পছন্দ করছিলেন না। এরপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় এই সার্চ জায়ান্ট।

[৪] লোগোটি অতি সহজ হওয়ায় অনেকের চোখে দৃষ্টিকটু লাগছিল। তারপরই গুগল সিদ্ধান্ত নেয়, লোগোর আকার এক রাখলেও, তা এবার থেকে নতুনভাবে কালার প্যালেটে সাজানো হবে।

[৫] নতুন এই লোগোতে অনেকটাই লালের ছোয়া থাকছে। তবে তাতে খুব ছোট্ট করে এম আকারে হলুদ, নীল ও সবুজ রঙ মাখানো হয়েছে। আর এখন যদি কোনও ব্যবহারকারী গুগলের অন্যান্য সেবার পাশাপাশি জি-মেইলের লোগোটিকেও রাখেন, তাহলে প্রথম অবস্থায় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়