শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯৩, সুস্থ ১৪৯৫

মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (১১ অক্টোবর) কোভিডের ২১৭তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৮৬৭ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৩৯৫ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭৮ হাজার ৩৬৬ জন। মোট মারা গেছেন ৫৫২৪ জন।

[৩] মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৯৬০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৭ দশমিক ৪২ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

[৪] বিজ্ঞতিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৯  জন পুরুষ ও নারী পাঁচজন। হাসপাতালে ২৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৫৬ জন (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও নারী এক হাজার ২৬৮ জন (২২ দশমিক ৯৫ শতাংশ)।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন। ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন, সিলেট একজন, রংপুর একজন ও ময়মনসিংহে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়