শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক-প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক- প্রতিবন্ধী কিশোরী (১২)কে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

[৩] শনিবার (১০ অক্টোবর) রাতে ওই কিশোরীর মা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। রোববার দুপুরে এবিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, দেলোয়ারকে আসামি করে ভিকটিমের মা বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামি দেলোয়ারকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে উপজেলার আড়াইসিধা গ্রাম থেকে অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মো. মলাই মিয়ার ছেলে।

[৪] কিশোরীর পরিবার জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে দিয়ে তার চাচাত ভাইয়ের বাড়িতে তরকারি দিয়ে পাঠায়। কিন্ত বেশ কতক্ষন পরেও ওই কিশোরী ঘরে ফিরে না আসায় তিনি খুঁজতে বের হন। এসময় মানিক মিয়ার বাড়ির পিছনে তার প্রতিবন্ধী মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে মেয়ে তাকে জানায়, তরকারি দিয়ে ঘরে ফেরার পথে অভিযুক্ত দেলোয়ার তাকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে।

[৫] ছবির ক্যাপশন:ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মামলার আসামি দেলোয়ার। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়