শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আলী ফরহাদ: হিপোক্রিসির কারণে কোনো সামাজিক আন্দোলনই সফল হবে না

শাহ আলী ফরহাদ : হিপোক্রিসির ছড়াছড়ির কারণে আমাদের কোনো সামাজিক আন্দোলনই সফল হবে না। ধর্ষণের বিচার চেয়ে একটা অসহায় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একলা একলা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু তার পাশে দাঁড়াচ্ছে না কোনো তথাকথিত ধর্ষণ বিরোধী ‘আন্দোলনকারী’। কারণ মেয়েটির অভিযোগের তীর যাদের দিকে তারা সরকারবিরোধী হিসেবে পরিচিত। ওই মেয়ের অভিযুক্ত ধর্ষকরা আবার ধর্ষণ বিরোধী আন্দোলনেও শরিক। আরেক বাম মুখপাত্র, যে কিনা ফেসবুকে মেয়েদেরকে অশ্লীল ছবি পাঠিয়ে ধরা খেয়েছিলো, তাকেও শাহবাগে দেখা যাচ্ছে বড় বড় নীতিকথা বলতে, সরকারকে ধমক দিতে।
হুজুররা ধর্ষণ বিরোধী সমাবেশ করে সরকারকে আল্টিমেটাম দেয়, দাবি করে ছাত্রলীগ, যুবলীগকে বিলুপ্ত করার। কিন্তু মাদ্রাসা শিক্ষকদের হাতে কোমলমতি শিশুদের মহামারি আকারে ধর্ষণের ব্যাপারে তারা নিশ্চুপ। আওয়ামী লীগ সরকারের গদিতে টান মারতে না পারলে তা আবার কীসের আন্দোলন, ঠিক না? অন্তত আওয়ামী লীগ তার নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেয় না। আমার দলের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার থাকে আমার সহকর্মীরাই। আপনারা কী করলেন শুনি? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়