শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নয়াদিল্লির চোখে বাংলাদেশকে দেখেনা যুক্তরাষ্ট্র, সরাসরি অংশীদারিত্বমূলক সম্পর্ক চায়

তরিকুল ইসলাম: [২] মার্কিন উদ্যোগ ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’ ও রিজিওনাল প্ল্যাটফর্মের বাইরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তিন দিনের তাৎপর্যপূর্ণ সফরে ১৪ অক্টোবর ঢাকা আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।

[৩] সফরকালে তিনি সরকারের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হবেন।

[৪] বিগানের ঢাকার এনগেজমেন্টের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত অবাধ, মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক রিজিওন প্রতিষ্ঠার যে প্রয়াস, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কমন ভিশন, তা এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

[৫] করোনা পরিস্থিতিতে অনুষ্ঠেয় হাই প্রোফাইল ওই সফরে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে কথা হবে।

[৬] বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের নানা দিক ও চ্যালেঞ্জ প্রশ্নে পারস্পরিক সহযোগিতা কতটা বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

[৭] এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটির সঙ্গে সংলাপ সেরে নিতে চায় বাংলাদেশ।

[৮] কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ উভয় দেশের রাজনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে বৈঠকটিকে বেশ গুরুত্ব দিচ্ছে।

[৯] সম্প্রতি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[১০] মার্কিন পররাষ্ট্র দপ্তর-ঢাকায় মার্কিন দূতাবাস, ঢাকার পররাষ্ট্রমন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র এবং মানবজমিনের প্রতিবেদনের অংশ বিশেষ থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়