শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর সহায়তায় পাকা ঘর পেলো বাকপ্রতিবন্দী নারী

বিপ্লব বিশ্বাস: [২] পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের উত্তর ঘোষকাঠী গ্রামের প্রফুল্ল ওঝার মেয়ে হতদরিদ্র বাকপ্রতিবন্ধী নারী শিবু ওঝা (২৮) র কোন থাকার ঘর ছিলো না। স্বামী পরিত্যাক্তা শিবু ওঝার জীবন বিপন্ন হয়ে উঠেছিলো মাথাগোজার কোন ঠাই না থাকায়। শিবু ওঝার জীবনের এই নির্মম অসহায়ত্তের বিষয়টি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নজরে আসে। শিবু ওঝার অশ্রয়হীন থাকার ঘটনা কথা জেনে মন্ত্রী তাৎক্ষনিক ভাবে নাজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শিবু ওঝার জন্য পাকা ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দেন।

[৩] তার নির্দেশনা অনুযায়ী বাক প্রতিবন্ধী শিবু ওঝার বাড়িতে পাকা ঘর নির্মাণ কাজ শুরু হয়। মন্ত্রীর নির্দেশে পাকা ঘর পেয়ে শিবু ওঝা ইশারা ভাষায় মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানান।

[৫] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের একটি মানুষও আশ্রয়হীন থাকবে না। সে ধারাবাহিকতায় পিরোজপুর -১ আসনে সব ধরনের আশ্রহীন মানুষের জন্য সরকারী সহায়তায় ঘর নির্মাণ করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়