শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছ-মুরগি ও ডিমের দাম কিছুটা কম, বেড়েছে সবজির দাম

লাইজুল ইসলাম: [২] শুক্রবার সকালে কারওয়ান বাজারের কাঁচা পণ্যের পাইকারি বাজারে ঘুরে দেখা গেছে সবজির দাম নিয়ন্ত্রণহীন। বাজারগুলোতেও কাঁচা সবজির দাম সাধারণের নাগালের বাইরে।

[৩] পাইকারি বাজারের চাইতে খুচরা বাজারে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ১৮০, করোলা ৮০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মূলা ৬০, উস্তা ৬০, পেপে ৫০, আলু ৫০, ঢেড়শ ৬০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

[৪] সাইজ ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ১২০০-১৪০০ টাকায়। ৬০০-৭০০ গ্রাম ইলিশি মাছ বিক্রি হয়েছে ৬০০ টাকা করে। ছোট সাইজের দেশি কই বিক্রি হয়েছে ২০০ টাকা করে। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। পুটি মাছ ১ কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া অন্যান্য মাছের দামও ছিলো তুলনামূলক কম দাম। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়