শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে বাসের মধ্যে নারীকে ধর্ষণের অভিযোগে এক পরিবহন শ্রমিক আটক

যশোর প্রতিনিধি: [২] বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে।

[৩] আটক মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। ঘটনার শিকার নারীর বাড়ি মাগুরার শালিখা এলাকায়।

[৪] পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।

[৫] বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।

[৬] মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে।

[৭] যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়