শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন ছেড়ে বাগেরহাট লোকালয়ে বাঘ, আতঙ্কে মানুষ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ সংলগ্ন লোকালয় পশ্চিম রাজাপুর গ্রামে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সকালে গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) পায়ের অসংখ্য তাজা ছাপ দেখতে পেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ধারণা করছে বুধবার রাতে দুটি বাঘ সুন্দরবন ছেড়ে লোকালয়ে ঢুকেছে। তবে সুন্দরবন বিভাগ জানিয়েছে, বুধবার রাতে দুটি নয়, একটি বাঘ লোকালয়ে ঢুকে ভোর রাতে আবারও সুন্দরবনে ফিরে গেছে। গ্রামবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। পুনরায় বাঘ যাতে না আসতে পারে সেজন্য সুন্দরবন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের গ্রামে পাহারা দিতে বলা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায়, শরণখোলা উপজেলার আওতাধীন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বন থেকে ভোল নদী সাঁতরে ওয়াপদার রাস্তা পার হয়ে বাঘ গ্রামে ঢোকে। এসব পায়ের ছাপ দুই ধরনের দেখে মনে হচ্ছে দুটি বাঘ এসেছিল। গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বাঘ বিচরণ করেছে। বাঘ সুন্দরবনে ফিরে গেছে না গ্রামের ঝোপঝাড়ে লুকিয়ে আছে তা নিশ্চিত হতে পারেনি এলাকাবাসী। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে গ্রামের কারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অবস্থায় গ্রামবাসীকে সতর্ক থাকার পাশাপাশি শিশুরা যাতে বাইরে না যায় সেজন্য অভিভাবকদের নির্দেশনা দিয়েছে সুন্দরবন বিভাগ।

শরণখোলার সাইথখালী ইউপি সদস্য তালুকদার হুমায়ুন করিম সুমন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এমাদুল হাওলাদার (৩৮) নামের এক কৃষক প্রথমে তার বাড়ির সামনে বাঘের পায়ের তাজা ছাপ দেখতে পান। তার মাধ্যমে জানতে পেরে আশপাশ এলাকায় খোঁজ নিয়ে এক কিলোমিটার এলাকাজুড়ে দুই ধরনের বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পায় স্থানীয়রা। টগরাবাড়ী গ্রামের শামছু হাওলাদারের বাড়ি, আলকাজ হাওলাদারের বাড়ি ও রিয়ার হাওলাদারের বাড়ির সামনে বাঘের পায়ের ছাপ রয়েছে। এ ছাড়া এলাকার ধানখেতেও বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়