শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিমদের কাছে ক্ষমা চাইলেন রিয়ান্না

ডেস্ক রিপোর্ট: আলোচিত ফ্যাশন শোতে একটি বিতর্কিত গান বাজানোর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পপতারকা রিয়ান্না। এতে ইসলামের পবিত্র হাদিস জুড়ে দেওয়ায় ক্ষেপেছেন মুসলিম ধর্মালম্বীরা। এজন্য মুসলিমদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।

বারবাডোজের ৩২ বছর বয়সী এই গায়িকার তারকাখচিত ‘স্যাভেজ এক্স ফেন্টি’ শীর্ষক ফ্যাশন শো গত শুক্রবার অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। ফ্যাশন শোতে ব্যবহৃত কুকু ক্লোয়ি নামক শিল্পীর ‘ডুম’ শিরোনামের একটি গান। এতে কেয়ামত ও হাশরের ময়দানে বিচারকার্য বিষয়ক হাদিস ব্যবহার হয়েছে। এ কারণে টুইটারে সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভ প্রকাশ করেন অসংখ্য মুসলিম।

এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিসে রিয়ান্না জানান, ভুলটি অনিচ্ছাকৃত। তিনি বলেন, ‘অজান্তে ঘটে যাওয়া বিরাট ভুল ধরিয়ে দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। এমন অসতর্কতার কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা বুঝতে পেরেছি, অনেক মুসলিম ভাইবোনের অনুভূতিতে আঘাত লেগেছে। এ কারণে আমি খুবই মর্মাহত।’

‘ডুম’ গানের লন্ডন ভিত্তিক প্রযোজক কুকু ক্লোয়ি সমালোচিত হওয়ায় ক্ষমা চেয়েছেন টুইটারে। একই সঙ্গে সব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দোষ স্বীকার করে তিনি বলেন, ‘যথাযথভাবে না জেনে এসব শব্দ ব্যবহারের দায় মাথা পেতে নিচ্ছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম নয়, ইসলাম নিয়ে আগেও বিতর্কে জড়িয়েছেন রিয়ান্না। ২০১৩ সালে আবুধাবিতে আপত্তিকর ছবি তোলার কারণে একটি মসজিদ থেকে চলে যেতে বলা হয় তাকে।যুগান্তর

  • সর্বশেষ