শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির প্রলোভনে ভারতে নারী-শিশু পাচারের প্রস্তুতিকালে আটক ৩

সুজন কৈরী: সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ বছরের শিশু ও ১ জন নারীকে উদ্ধার করেছে র‌্যাব-৪। আটক করা হয়েছে ৩ জন শিশু ও নারী পাচারকারী চক্রের সদস্যকে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, কিছু নারী ও শিশু পাচারকারী পূর্ব পরিকল্পনামতে আর্থিকভাবে লাভবান হতে ১১ বছরের শিশুসহ একজন নারীকে মোটা অংকের বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করার প্রস্তুতি নিচ্ছিলো। ওই অভিযোগ পাওয়ার ৪ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যে ব্যাটালিয়নের একটি দল বুধবার রাতে সাভারের আমিন বাজার ফুট ওভার ব্রীজের নিচে বিশেষ অভিযান চালায়। এ সময় নাবালিকা শিশু ও একজন নারীকে উদ্ধার করা হয় এবং নারী পাচারকারী চক্রের সদস্য মো. আক্তারুজ্জামান বশির (৪২), মো. শহীদ মিয়া (৫১) ও মো. মানিক বেপারী (৫৩)।

র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অসহায় গরীব ছোট বাচ্চাসহ নারীদের মোটা অঙ্কেকর বেতনে চাকরি দেয়ার আশ্বাসে ভারত ও বিভিন্ন দেশে নারী ও শিশু পাচার করে আসছিলো তারা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-৪।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়