শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় যৌন হয়রানির অপরাধে বখাটের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ছচিয়ানী পশ্চিম পাড়া গ্রামে শিক্ষিকাকে যৌন হয়রানির অপরাধে এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে শিবগঞ্জ উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ছচিয়ানী পশ্চিম পাড়া গ্রামের এক শিক্ষিকা (৩০) কে একই গ্রামে মৃত মজিবর রহমানের ছেলে বখাটে তারিকুল ইসলাম খোকন (৩৭) দীর্ঘদিন যাবৎ ওই শিক্ষিকাকে কু-প্রস্তাব সহ বিভিন্ন অশালীন অঙ্গীভঙ্গী ও কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করে আসছিলো।

[৪] বিষয়টি সচেতন মহল উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর বৃহস্পতিবার সকাল ১২টায় ছচিয়ানী পশ্চিমপাড়া কালভার্টের উপরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

[৫] এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর উপস্থিত স্বাক্ষী ও অভিযুক্ত বখাটের স্বীকারক্তি অনুযায়ী ঐ শিক্ষিকাকে যৌন হয়রানি করার অপরাধে বখাটে যুবক তারিকুল ইসলাম খোকনকে দন্ডবিধি ১৮৬০ সালের আইনের ৫০৯ ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

[৬] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, অভিযুক্ত বখাটেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য বখাটে খোকন দীর্ঘদিন যাবৎ ঐ শিক্ষিকাকে যৌন হয়রানি করে আসছিলো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়