শিরোনাম
◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে?

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ আইনে ধর্ষণের বিচার চাই: জনলোক

শরীফ শাওন: [২] ধর্ষণ ও নারীর প্রতি অত্যাচার মানবতাবিরোধী অপরাধ জানিয়ে সংগঠনটি এ দাবি জানায়। সম্প্রতি ধর্ষণের একাধিক ঘটনায় দেশব্যাপীর মধ্যে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি।

[৩] বৃহস্পতিবার সামাজিক সংগঠন জনলোক থেকে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

[৪] বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মানবাধিকার সংগঠনের গবেষণায় উঠে আসা ধর্ষণের পরিসংখ্যান ও বিচারের দীর্ঘসূত্রিতা অত্যন্ত আশঙ্কাজনক। একদিকে দিনে গড়ে চারটি ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও নিপীড়নের ঘটনা যখন বেড়েই চলছে, তখন ফৌজদারি আইনের মারপ্যাচে বেশিরভাগ অভিযুক্ত ও অপরাধী খালাস পাওয়ায়, পরিস্থিতিকে ভায়াবহ করে তুলেছে।

[৫] জনলোক মনে করে, ঘটনা ভাইরাল হলেই তদন্ত ও বিচারে গতি পাবার যে সংস্কৃতি তৈরি হচ্ছে তাতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই ধর্ষণসহ নারীর প্রতি অত্যাচারের মতো ঘটনা বন্ধ করা সম্ভব।

[৬] সংগঠনটি মনে করে আইনের শাসন ও সামাজিক জাগরণের সমন্বয় ঘটলেই ধর্ষণ বন্ধ করা সম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়