শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে সড়ক অবরোধ করে ফের মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: [২] নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে ফের পৃথক স্থানে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক সংগঠন।

[৩] বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও ঢাকা-জয়দেবপুর সড়কের শিববাড়ী মোড়সহ জেলা প্রশাসক কার্যালয়ের রাজবাড়ী সড়কে এসব কর্মসূচী পালিত হয়।

[৪] নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন নিপিড়নের ঘটনায় সম্পৃক্ত দোষীদের দ্রুত বিচার এবং নারীর প্রতি সহিংসতা স্থায়ী অবসানের দাবী তুলে বিক্ষোভ কারীরা স্লোগান দেয়। এসময় সড়কে যানচলাচল বিঘ্ন ঘটে।

[৫] বিক্ষোভকারীরা বলেন, দেশে অব্যাহত নারী সহিংসতার ঘটনা বেড়েই চলছে। একেকটা নারী নির্যাতনের ঘটনায় মানুষের মন তথা বিবেককে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু সমাজের তথাকথিত নেতৃস্থানীয় মানুষের যোগসাজশে টাকা ও ক্ষমতার জোরে পার পেয়ে যাচ্ছে ধর্ষণকারীরা। এদের রুখে দিতে হবে। প্রয়োজন হলে আইন পূনর্বিবেচনা করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়