শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে সাথী আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন।

[৩] বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবার বাড়ির লোকজন এসে মরেদহটি উদ্ধার করে। নিহত সাথী জেলার সদর উপজেলার খেওয়াই গ্রামের প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী।

[৪] সাথীর পরিবার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে শ্বশুড় বাড়ির লোকজন সাথীকে নির্যাতন করে আসছিল। বুধবার রাতে স্বামীর বাড়ির লোকজন জানায় গৃহবধূ সাথী স্ট্রোক করেছে। পরবর্তীতে স্বামীর বাড়ির লোকজনরে সাথে যোগযোগকরতে চাইলে তারা নানা টাল বাহানা শুরু করে। পরে বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর হাসপাতালের
এসে দেখি সাথীর মরেদহ পরে রয়েছে। ওই সময় শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

[৫] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়