শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ভূমি সেবায় ই-নামজারির ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন ও সমাপনি অনুষ্ঠান

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের হাতীবান্ধায় ভূমি সেবা সহজতর করতে ই-নামজারির ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ ক্যাম্পেইন ও সমাপনি অনুষ্ঠান হয়।

[৪] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শামিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরল আমিন।

[৫] এ সময় ঘরে বসে অনলাইনে কিভাবে ভূমির ই-নামজারি করতে হয় তা নিয়ে আলোচনা করা হয় এবং অনুষ্ঠান শেষে উপজেলার ২২ জন ভূমিহীন পরিবারকে ১ একর ৬০ শতাংশ বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত হস্তান্তর করেন জেলা প্রশাসক আবু জাফর।

[৬] উক্ত ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ঈমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ