শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

খুলনা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। নিহতদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।

[৩] প্রত্যাক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়।

[৪] ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন।

[৫] পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ও মিজানুর মারা যান। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়