শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশাল লম্বা পা নিয়ে গিনেস বুকে কিশোরীর দুটি বিশ্বরেকর্ড

হ্যাপি আক্তার : [২] যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকি কুরিন নামে এক কিশোরী বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের জন্য রেকর্ড গড়েছে। ১৭ বছর বয়সী এই কিশোরীকে প্রথম দেখাতেই লম্বা পায়ের বিষয়টি সবার নজরে পড়বে। ম্যাকি কুরিন নারীদের মধ্যে সবচেয়ে লম্বা পা এবং কিশোরীদের মধ্যেও সবচেয়ে লম্বা পায়ের কারণে গিনেস বুকে দুটি রেকর্ড গড়েছে।

[৩] গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ম্যাকি কুরিন'র বাম পায়ের উচ্চতা ১৩৫ দশমিক ২৬৭ সেন্টিমিটার বা ৫৩ দশমিক ২৫৫ ইঞ্চি এবং তার ডান পায়ের উচ্চতা ১৩৪ দশমিক ৩ সেন্টিমিটার বা ৫২ দশমিক ৮৭৪ ইঞ্চি।

[৪] তবে বিশাল আকৃতির এই পা নিয়ে কখনও কখনও বিড়ম্বনায় পড়েন ম্যাকি কুরিন। ঘরের দরজা দিয়ে বের হওয়া বা গাড়িতে চড়া থেকে শুরু করে পোশাক কিনতে গেলেও ভোগান্তি পোহাতে হয় তাকে।

[৫] এ বিষয়ে ম্যাকি জানিয়েছে, নিজেকে আড়াল করা মোটেও উচিত নয়। যেসব ব্যক্তির অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য রয়েছে তাদের এ নিয়ে সংকোচবোধ করারও কিছু নেই। তার এই রেকর্ডটি সব লম্বা নারীদের অনুপ্রাণিত করবে বলেও জানান ম্যাকি।

[৬] মেয়ের এই রেকর্ড সম্পর্কে তার মা জানিয়েছেন, অন্যান্য বাচ্চাদের চেয়ে ম্যাকি যে বেশ খানিকটা লম্বা তিনি আগেই তা বুঝতে পেরেছিলেন। কারণ মাত্র ১৮ মাস বয়সেই ২ ফুট ১১ ইঞ্চি ছিল ম্যাকির উচ্চতা।

[৭] ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে বেশ জনপ্রিয় ম্যাকি। সে ভবিষ্যতে মডেল হিসেবে কাজ করতে চায়। বিশ্বের সবচেয়ে লম্বা মডেলের খ্যাতি অর্জন করতে চায় ম্যাকি।

[৮] এর আগে রাশিয়ার একেতেরিনা লিসিনার দখলে এই রেকর্ড ছিল। লম্বায় ওই রুশ তরুণীর পায়ের দৈর্ঘ্য ছিল ৫২ দশমিক ২ ইঞ্চি। কিন্তু বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের জন্য এবার তার ওই রেকর্ডকে ছাড়িয়ে গেছে ম্যাকি কুরিন। সূত্র: একুশে ও সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়