শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কে হোঁচট জার্মানির

স্পোর্টস ডেস্ক : [২] শ্বাসরুদ্ধকর ম্যাচ, জয়ের জন্য চলছে লড়াই। একের পর এক গোলও হচ্ছে দুই দলের। কিন্তু জয়ের দেখা মিলছে না। ছয় গোলের লড়াইয়ে জয় পেল না কোনো দলই। বার বার ঘুরে দাঁড়িয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে দুর্দান্ত ফুটবল খেলা তুরস্ক।

[৩] বুধবার রাতে জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্রয়ে শেষ হয়। তিন তিনবার এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। তাতে খেই হারায়নি তুরস্ক। তিনবারই দারুণভাবে সমতা ফিরিয়েছে অতিথি দল।

[৪] এই নিয়ে টানা তিন ম্যাচে ড্র জয়হীন রইল জার্মানি। এর আগে উয়েফা নেশন্স লিগে গত দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র করতে হয় ইওয়াখিম লুভের দলকে।

[৫] ম্যাচটিতে অবশ্য পূর্ণ শক্তির দল নামাতে পারেনি জার্মানি। বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের খেলোয়াড়দের পায়নি তারা। ক্লাব দুটি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েছে, অনেকে আবার চোটে ভুগছেন।- গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়