শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

বিপ্লব বিশ্বাস: উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বসতিতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা যায়নি।


স্থানীয়রা জানান রাত ১১ টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ৭ ব্লকে আগুন দেখতে পাওয়া যায়। পরে এই আগুন উখিয়া টিভি টাওয়ারের পেছনের অনেক রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়েছে।

আগুনের কারণে ভয়ে ঐ ক্যাম্পের রোহিঙ্গারা দিকবেদিক পালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা চলছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর একটি সূত্র আগুন লাগার খবর নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে বলে সূত্রটি জানিয়েছে।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়