শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্বপন দেব: [২] মৌলভীবাজারে অগ্নিকান্ডে একটি বসতঘর ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ৬ অক্টোবর মৌলভীবাজারের শহরতলীর বর্শিজুড়া ছড়ারপার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

[৩] মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ ও স্থানীয়রা জানান, ছড়ারপার এলাকার রুবেল আহমেদের বসতঘরে মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ৩টার দিকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়।

[৪] মুহূর্তেই তার পুরো বসত ভিটায় আগুন ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই রুবেল আহমেদের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়