শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫২০, সুস্থ ১৭৯৮

মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (৭ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩২ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৮০৮ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন। মোট মারা গেছেন ৫৪৪০ জন।

[৩] মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৬ দশমিক ৮১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১০ জন নারী । এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসে মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২০০ (৭৭ দশমিক ২১ শতাংশ) ও নারী ১ হাজার ২৪০ জন (২২ দশমিক ৭৯ শতাংশ)।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন ও ষাটোর্ধ্ব ২২ জন। ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে দুজন, খুলনায় তিনজন, বরিশাল দুজন, সিলেটে একজন, রংপুর একজন ও ময়মনসিংহের একজন রয়েছেন।

[৬] দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়