শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসি পরীক্ষা নিয়ে আজ বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসজনিত কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে বুধবার দুপুরে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু গণমাধ্যমে ‘এইচএসসির রুটিন দেয়া হবে’ মর্মে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে এমন কথা বলেননি তিনি। এইচএসসি পরীক্ষা নিয়ে বিস্তারিত গাইডলাইন দেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানান, অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। করোনার কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হলে অন্য অপশনের কথাও বলেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়