শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হলো বৃত্তির ৫১ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংক থেকে ২ লাখ ৭৭ হাজার ৮৫টি ইএফটি’র মাধ্যমে ৫১ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে সরাসরি পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপবৃত্তির এই অর্থ পাঠানো হয়। সন্ধ্যায় অর্থ পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, তথ্য প্রযুক্তির সেবা তথা ডিজিটাল বাংলাদেশের সুফল সকলের কাছে পৌঁছে দিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের ‘রূপকল্প-২০২১’ এর আলোকে ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য হলো অল্প সময়ে, কম পরিশ্রমে এবং স্বল্প ব্যয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর নিশ্চয়তা প্রদান করা। এ লক্ষ্য অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল বৃত্তি কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। সরকার জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে ভোগান্তির নিরসন করছে। এর ফলে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বরাদ্দকৃত বৃত্তির টাকা পেয়ে যাবে এবং সরকারের অর্থ ও সময় সাশ্রয় হবে।’

ভার্চুয়াল এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিদফতরের উপ-পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মো. নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনা করেন। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়