শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন চান জিএম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

[৩] জি.এম. কাদের বলেছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তিনি বলেন, নারী ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে।

[৪] এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জিএম কাদের। তিনি আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মূল করেছিলেন ।

[৫] বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সাথে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জাতীয় পার্টি চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়