শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিসা প্রক্রিয়া সহজ ও আটকে থাকা বাংলাদেশিদের দক্ষিণ কোরিয়ায় ফেরত নেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক : [২] মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন হোয়ারের সঙ্গে টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান।

[৩] কোভিড-১৯ মহামারির শুরুতে বাংলাদেশে ফিরে আসা শ্রমিক ও শিক্ষার্থীরা তাদের কাজ এবং পড়াশোনায় ফিরে যেতে পারেন এ জন্য দেশটির মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন ড. মোমেন।

[৪] দুই পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ মহামারি, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা করেন। বিদ্যমান দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা উপলব্ধি করতে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হন।

[৫] পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানান যা কোরিয়ার নিয়োগকারীদের প্রয়োজন অনুসারে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে। মন্ত্রী ক্যাং এই ধারণাকে স্বাগত জানিয়েছেন এবং ভিসার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন।

[৬] ফোনালাপে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন ড. মোমেন। এ সময় কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে একযোগে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়