শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মায় ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ইছাক জেলের জালে এবার ধরা পড়লো ২৫ কেজির ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ । মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা জনতা।

[৩] মঙ্গলবার সকালে দৌলতদিয়া আনো খাঁন এর আড়ৎতে মাছটি আসলে শাকিল সোহান মৎস্য আড়ৎ এর মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু মাছটি ১ হাজার ১’শ টাকা কেজি দরে কিনে নেয়।

[৪] ইছাক হলদার জানান, মঙ্গলবার ভোর রাতে চর মহিদা পুর এলাকায় ফেসন বেড় জাল নদীতে ফেলি। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ পাই। পরে মেপে দেখি মাছটির ওজন ২৫ কেজি। পরে আড়ৎ থেকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো.শাজান শেখ ও নুরুর কাছে বিক্রি করে দেই।

[৫] মাছ ব্যাবসায়ী শাহজাহান বলেন, ইছাক হলদারের জালে বিশালকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ছে এমন খবর শুনে সেখানে যাই। প্রতি কেজি ১হাজার ১’শ টাকা ধরে মোট ২৭ হাজার ৫’শ টাকায় মাছটি কিনি। ঢাকায় এক ব্যসায়ীর কাছে এই মাছটি বিক্রি করেছি ১ হাজার ৩’শ টাকা কেজি দরে, মোট ৩২ হাজার ৫’শ টাকা। বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে যার ফলে ছোট বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে। এর আগে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ফারুক হলদারের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ, শাহীন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙ্গাশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়