শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরুল আলম পান্না: মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো রপ্তানি করার চেষ্টা চলছে!

মঞ্জুরুল আলম পান্না: প্রথম আলোতে একটা খবর পড়ে চমকে উঠলাম। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো রপ্তানি করার চেষ্টা চলছে। উন্নয়নের জোয়ারে এদেশে টাকার কী এতোই অভাব হয়ে গেল যে, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার জন্য সংগঠিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলোও বিক্রি করতে হবে? কতো টাকা পাওয়া যাবে সংরক্ষিত ওই ২৭/২৮ হাজার অস্ত্র বিক্রি করে? এর যে ঐতিহাসিক মূল্য, তা কী হাজার লক্ষ কোটি টাকার মূল্যে বিবেচনা করা সম্ভব? এর আগে দেখলাম, আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের নামে খুলনার সার্কিট হাউজ প্রাঙ্গনে পাকি সেনাবাহিনীর একটি টর্চার সেলের চিহ্ন মুছে ফেলা হলো।

ধ্বংস করে ফেলা হলো ঐতিহাসিক হেলিপ্যাডটি। অথচ এই হেলিপ্যাডেই বঙ্গবন্ধু এসে নেমেছেন একাধিকবার। কুষ্টিয়ার শিলাইদহে লাল ইটে তৈরি রবি ঠাকুরের কুঠিবাড়ির সংরক্ষণের নামে তার প্রাচীন আদল নষ্ট করে আধুনিকতার নামে করা হয় সাদা রং। বৃটিশ স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে উন্নয়নের নামে। পাহাড়পুর-মহাস্থানগড়ের প্রত্নতাত্বিক অনেক নিদর্শন ধ্বংস করে সেখানে চলে চাষাবাদ। এমন অসংখ্য উদাহরণ তুলে ধরতে গেলে তা লিখে শেষ করা যাবে না। নিজের পরিচয় ধ্বংস করতে এমন উদাসীনতা আর হঠকারীতার দৃষ্টান্ত বিশ্বের আর কোথাও নেই, তা নিঃসন্দেহেই বলা যায়। নিজের জন্ম পরিচয় অস্বীকার বা নষ্ট করে সামনে এগিয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় ভণ্ডামী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়