শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্স থেকে স্বাধীনতার প্রস্তাব প্রত্যাখান করলেন নিউ ক্যালেডোনিয়ার বাসিন্দারা

আসিফুজ্জামান পৃথিল: [২] গণভোটে দেখা গেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রবাল দ্বীপটির বাসিন্দাদের ৫৩.২৬ শতাংশই ফ্রান্সের অধিনস্ত থাকতে চান। মোট ভোটারের ৮৫.৬ শতাংশ ভোট দিয়েছেন। ২ বছর আগে প্রথম গণভোটেও ৫৬.৭ শতাংশ ভোটার ফ্রান্সে থাকার পক্ষেই ছিলেন। বিবিসি।

[৩] প্রায় ১৭০ বছর ধরে নিউ ক্যালেডোনিয়া ফ্রান্সের অধীনে রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ফলকে তার প্রজাতন্ত্রের প্রতি আস্থা অভিহিত করে স্বাগত জানিয়েছেন। প্রায় ২ দশক আগে যে সিরিজ ভোটের সিদ্ধান্ত হয়েছিলো এটি তারই অংশ। ফ্রান্স ২৪

[৪] ১৯৮০ এর দশকে দেশটিতে স্বাধীনতার দাবিতে  স্থানীয়  কানাক গোষ্ঠী ও দ্বীপেই জন্মানো ইউরোপীয়দের ব্যাপক সংঘাত হয়। কানারা মোট জনসংখ্যার ৪০ শতাংশ। আর ইউরোপীয়রা মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। জনসংখ্যার বাকি অংশ সংকর অথবা ভিন্ন দ্বীপ থেকে আসা অধিবাসীরা।

[৫] ১৯৯৮ সালের নউমেয়া চুক্তি অনুযায়ী স্বাধীনতা বিষয়ে মোট ৩টি গণভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। শেষ গণভোট অনুষ্ঠিত হবে ২০২২ সালে।

[৭] নিউ ক্যালেডোনিয়ায় বড় ধরণের নিকেল মজুদ রয়েছে। তাই দ্বীপটিকে ফ্রান্স এই অঞ্চলে বড় ধরণের কৌশলগত ও অর্থনৈতিক সম্পদ বিবেচনা করে। এখানে অবশ্য বেশ বড় মাত্রায় স্বায়ত্বশাসন দিয়ে রেখেছে ফ্রান্স। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ