শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সঠিক ব্যবস্থাপনার বাইরে ৯৩ দশমিক ৪ শতাংশ মেডিকেল বর্জ্য

শরীফ শাওন: [২] ব্রাকের গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে প্রতিদিন ২৪৮ টন চিকিৎসা বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র ৩৫ টান সঠিক ব্যবস্থাপনার আওতায় রয়েছে। যা মোট মেডিকেল বর্জ্যরে ১৪ দশমিক ১ শতাংশ। তবে সঠিক ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণের অধিকাংশই রাজধানীতে হয়ে থাকে।

[৩] বর্জ্য অপসারণ ও শোধনে একটি মাত্র বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে। বর্জ্য আলাদা করার ব্যবস্থাপনা থাকলেও তা বিনষ্ট বা শোধন করার নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর।

[৪] গবেষণায় দেখা যায়, কোভিড সুরক্ষা সামগ্রীতেই প্রতিদিন ২৮২ দশমিক ৪৫ টন বর্জ্য উৎপন্ন হয়, যার পুরোটাই গৃহস্থালি বর্জ্যের সাথে অপসারণ করা হয়। সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন ৭১ শতাংশ মানুষ, যার অধিকাংশই শহরে।

[৫] সোমবার ব্রাকের এক ওয়েবিনারে গবেষণার এ ফল প্রকাশ করা হয়। গত ২০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়।

[৬] পাঁচ হাজার মানুষের অংশগ্রহণে ৭৮ দশমিক ৫ শতাংশ মনে করেন, সামগ্রীর অধিকাংশই একবার ব্যবহারযোগ্য। ৮৩ দশমিক ৭ শতাংশ মনে করেন, অধিকাংশ মানুষ এসব অপসারণে সচেতন। ৮৮ দশমিক ৪ শতাংশ মনে করেন, বাসাবাড়ির বর্জ্যরে সঙ্গে এসব মেশানো উচিত নয়। সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন মনে করেন ৯২ দশমিক ৪ শতাংশ মানুষ।

[৭] গবেষণায় অংশ নেন স্বাস্থ্য, জলবায়ু ও পরিবেশ বিষয়ে ২০ জন বিশেষজ্ঞ। তারা মনে করেন, বাসাবাড়ি ও চিকিৎসা কেন্দ্রে কোভিড-১৯ বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতর কর্তৃক জারি করা নির্দেশিকা ও গণবিজ্ঞপ্তি দেয়া হলেও তার সঠিক বাস্তবায়ন হয়নি।

 

  • সর্বশেষ