শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

[৩] আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের সাইদুল শেখের পুত্র মো. আসলাম শেখ (২৩) , সলঙ্গা থানার ভেংরি গ্রামের মজিবর মন্ডলের পুত্র মো. মোতালেব মন্ডল (২৫), উল্লাপাড়া উপজেলার হাওড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র মো. নুর নবী সরদার (২৮), গয়হাট্টা গ্রামের রেজাউল করিমের পুত্র মো. আব্দুল খালেক (২৭), মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল হান্নান (২২) ও একই গ্রামের শফিকুলের পুত্র মো. সাব্বির হোসেন (২৩)।

[৪] এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় এসআই মোঃ নাজমুল হক সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দুই টার দিকে সলঙ্গা থানার বাদেকুশা গ্রামে হাটিকুমরুল হইতে রাজশাহী গামী মহাসড়কের উত্তর পাশে জনৈক আলম এর পরিত্যক্ত বাড়ির মধ্যে হইতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শাটার গান, ৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কাটার সহ আসামিদের গ্রেফতার করা। পরে এই বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়