শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাশকতায় মামলার জামিন পেলেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন

শাহানুজ্জামান টিটু: [২] ২০১৮ সালে শ্যামপুর থানায় বিশেষ আইনে দায়ের করা মামলায় সালাহউদ্দিন আহমেদকে জামিন দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। সোমবার সকালে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে শুনানীর পরবর্তি তারিখ পর্যন্ত জামিন প্রদান করেন।

[৩] জামিন লাভের পর সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে হয়রানী করতেই সরকার এই মামলায় জড়িয়েছে। শুধু মিথ্যা মামলা নয়, আমার প্রচারণা বহরেও একাধিকবার হামলা চালানো হয়েছে। একদিকে নির্বাচনী প্রচারনায় হামলা আরেকদিকে আদালতে হাজিরা। ষড়যন্ত্র-চক্রান্ত করে আমাদেরকে নির্বাচন থেকে যতই দূরে রাখার চেষ্টা করা হোক না কেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।

[৪] নতুন করে মামলার চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, শুধু মিথ্যা মামলা নয়, আমার প্রচারণা বহরেও একাধিকবার হামলা চালানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, এসব হামলা-মামলার মাধ্যমে আমাকে দমানো যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ