শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২, সুস্থ ১৫২৬

মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (৫ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৬৭ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ১ হাজার ৪৩১ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন। মোট মারা গেছেন ৫৩৭৫ জন।

[৩] মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৬ দশমিক ৫১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জন ও বাড়িতে মারা গেছেন দুইজন ।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৫৫ জন (৭৭ দশমিক ৩০ শতাংশ) ও নারী এক হাজার ২২০ জন (২২ দশমিক ৭০ শতাংশ)।

[৬] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।

[৭] বিভাগ অনুযায়ী, ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন এবং বরিশাল একজন রয়েছেন।

[৮] গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • সর্বশেষ