শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালে আটকা পড়লো অজগর!

ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটায় একটি অজগর সাপ উদ্ধার করেছে রুহিতা ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের এক মাঝির বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটি প্রায় তিন ফুট সাত ইঞ্চি লম্বা ও এক কেজি চার শ’ গ্রাম ওজন।

ভিটিআরটির টিম লিডার মোঃ দুলাল হোসেন ও মোঃ ইব্রাহিম জানান, সাইফুল মাঝির বাড়ির পুকুরের পাশে ফেলে রাখা জালে আটকা পরে আজগর সাপটি। তিনি দেখে তাৎক্ষণিক আমাদের খবর দিলে আমরা সেটি উদ্ধার করি। বনবিভাগের টেংরা ভিট কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। তিনি এলে সাপটি তার কাছে হস্তান্তর করা হবে।

সূত্র : নয়া দিগন্ত

  • সর্বশেষ