শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিসা-আকামা ও ছুটির মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স

লাইজুল ইসলাম : [২] সকালে হোটেল সোনারগাঁস্ত সাউদিয়া এয়ালাইন্সের কার্যালয়ে টিকিট সংগ্রহ করতে আসেন প্রবসাীরা। তাদের রবিবার রাতে ফোন করে টিকিট সংগ্রহ করতে সোমবার ডাকা হয় সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে। এছাড়াও আগে থেকে যাদের কাছে টোকেন ছিলো তাদেরকেও দেয়া হয়েছে রিটার্ন টিকিট।

[৩] নোয়াখালির বাসিন্দা প্রবাসী সানজিদা বলেন, রোববার এসে টিকিট বা টোকেন কোনোটাই পাইনি। দুপুরের দিকে এয়ারলাইন্স থেকে একটি ফর্মে নাম ফোন নাম্বার ও ভিসার মেয়াদ ইত্যাদি লিখে দিতে বলা হয়। সেটা দিয়ে সন্ধ্যা দিকে চলে যাই হোটেলে। রাতেই ফোন করে টিকিটের জন্য ডাকা হয়।

[৪] প্রবাসী সোলায়মান বলেন, এই কার্যক্রম আগে চালালে গত কালের মত অনাকাঙ্খিত ঘটনা ঘটতো না। সিদ্ধান্ত নিতে দেরি করায় এই ঘটনা ঘটেছে।

[৫] প্রবাসী হাসান বলেন, আমার আগামী সপ্তাহে ভিসার মেয়াদ শেষ। তাই আমাকে আগে দেয়া হয়েছে টিকিট। যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে দেয়া হচ্ছে। যাদের মেয়াদ বেশি তাদের পরে দেয়া হবে। ক্রমান্বয়ে।

[৬] সাউদিয়া এয়ালাইন্স কর্তৃপক্ষ বলছে, সোমবার দেয়া হবে ১৫ অক্টোবর পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তাদের। মঙ্গলবার দেয়া হবে ১৬-১৭-১৮ অক্টোবরের টিকিট। একদিনে কতগুলো টিকিট দেয়া হবে তা না বলেলেও কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ টিকিট আছে ততক্ষণ এই কার্যক্রম চলবে।

[৭] তারা আরো বলেন, কিছু প্রবাসীর সৌদি যাবার প্রক্রিয়ার কাগজে সমস্যা পাওয়া যাচ্ছে। সবাই যদি সঠিক ভাবে সব কিছু নিয়ে আসে তবে টিকিটিং প্রক্রিয়াটি আরো সহজ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়