শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনের এক মাস পূর্বে বাইডেনের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছেন ট্রাম্প

লিহান লিমা: [২] করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় দিনের মতো হাসপাতালে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে নিজেদের নির্বাচনী প্রচারণার নতুন কৌশল ঠিক করতে ব্যতিব্যস্ত রিপাবলিকান নির্বাচনি প্রচারণা শিবির। দ্য গার্ডিয়ান, রয়টার্স

[৩]এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের নতুন জরিপে দেখা গিয়েছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন ৫৩ শতাংশ ও ট্রাম্পের ৩৯ শতাংশ। প্রেসিডেন্সিয়ার বিতর্কের প্রথম দিনের পরে ও ট্রাম্পের করোনা শনাক্তের পূর্বে এই জরিপ চালানো হয়। অপরাধ সহিংসতা মোকাবেলা, প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক সক্ষমতা, শক্তিশালী নেতৃত্ব, সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বর্ণবাদ মোকাবেলা, প্রেসিডেন্টের ধৈর্য ও নারীর প্রতি সহায়তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ট্রাম্পের চেয়ে ভোটারদের সমর্থন পেয়েছেন ট্রাম্প । অন্যদিকে বাইডেনের চেয়ে একটি খাতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। তা হলো অর্থনৈতিক পুনরুদ্ধার।

[৪]ট্রাম্পের করোনা শনাক্ত হ্ওয়ার পর নির্বাচনী জরিপ চালিয়েছে রয়টার্স । এতে দেখা গিয়েছে ৫১ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন ও ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। বাকি ৪ শতাংশ বলেছেন তারা তৃতীয় কোনো প্রার্থীকে বেছে নেবেন এবং আরো ৪ শতাংশ বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেন নি।

[৫]ট্রাম্পের করোনা সংক্রমণ নিয়ে রয়টার্সের জরিপে ১০ জনের মধ্যে ৯ জন ডেমোক্রেট ভোটার ও ১০ জনের মধ্যে ৫ জন নিবন্ধিত রিপাবলিকান ভোটার বলেছেন, যদি প্রেসিডেন্ট করোনাকে গুরুত্বের সঙ্গে নিতেন তবে তিনি সম্ভবত ভাইরাসে আক্রান্ত হতেন না।

[৬]তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোট ছাড়াও ইলেক্টরাল ভোট অনেক গুরুত্বপুর্ণ। ব্যাটেলগ্রাউন্ট রাজ্যগুলোতে ট্রাম্প-বাইডেন সমানভাবে জনপ্রিয় বলে জরিপে দেখা গিয়েছে।

  • সর্বশেষ