শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের জন্য সৌদি ফ্লাইটে আসন ফাঁকা রাখার শর্ত শিথিল করেছে বেবিচক

লাইজুল ইসলাম : [২] রোববার (৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবগামী ফ্লাইটে যাত্রী বহনে আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করা হলো।

[৩] এতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতা বড় (প্রশস্ত) প্লেনে জন্য ২৬০ ও ছোট (অপ্রশস্ত) প্লেনে জন্য ১৪০ জন নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ২৪ অক্টোবর পর্যন্ত শতভাগ আসনে যাত্রী বহন করতে পারবে।

[৪] এতে আরও বলা হয়, যাত্রী বহনের বিষয়টি শিথিল করলেও এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বাড়ার সম্ভাবনা কমানোর জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়